গরু চুরি করার সন্দেহে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দূর্গাপুরে তিন ব্যাক্তিকে স্থানীয় বাসিন্দাদের গনপিটুনিতে মৃত্যুর ঘটনার পর এবার জেলার চাকুলিয়া বাজার এলাকায় বাইক চোর সন্দেহে এক যুবককে গনপিটুনি দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশসূত্রে জানা গেছে ওই যুবকের বাড়ি বিহারের আড়ারিয়া গ্রামে। কিন্তু তার নাম জানা যায়নি।
জানা গেছে, শনিবার সকালে চাকুলিয়া বাজার এলাকায় একটি মোটর বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে ওই যুবক। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় গনপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে বাঁচাতে পুলিশকে শুন্যে গুলি চালাতে হয়। গুরুতর জখম অবস্থায় ওই যুবকে উদ্ধার করে পুলিশ প্রথমে চাকুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।এরপর তার অবস্থার অবনতি হতে থাকায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।